উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা কর।
ঘ এর উত্তর
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-
জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকেই বলা হয় গণমাধ্যম। যেমন- সংবাদপত্র, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তার ব্যবহার করা যায়। যেমন- ইন্টারনেট, ফোন ইত্যাদি। গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বাড়ছে।
{https://nrshimul.blogspot.com}
সংবাদপত্র: সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্র পাঠের মাধ্যমে সমাজ, দেশ ও বিশ্বের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে।
বেতার বা রেডিও: বেতার ও রেডিওর মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি বদ সৃষ্টি হয়।
টেলিভিশন: আজকের দিনে সারা পৃথিবীতেই টেলিভিশন সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম। টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে নাগরিকদের আনন্দ ও শিক্ষা দেয়।
ফেসবুক ও টুইটার: বর্তমান সময়ে যেকোন বিষয় অন্যের কাছে দ্রুত পৌঁছানোর অন্যতম সামাজিক মাধ্যম হলো ফেসবুক ও টুইটার। উদ্দীপকে বর্ণিত covid-19 সম্পর্কে আমরা যদি জানি এবং অন্যকে সচেতন করতে চাই তাহলে এর অন্যতম মাধ্যম হলো ফেসবুক ও টুইটার।
উপসংহার: বর্তমান সময়ের সামাজিকীকরণের অন্যতম মাধ্যম হলো সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শেখা ও তা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া। উপরোক্ত গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা covid-19 বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে কাজ করতে পারি।

COMMENTS