রনিদের এলাকার মতাে পরিস্থিতিতে তােমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায়, তার একটি তা
গ)রনিদের এলাকার মতাে পরিস্থিতিতে তােমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায়, তার একটি তালিকা প্রণয়ন কর।
গ এর উত্তরঃ
বর্তমান সময়ে কোভিড-১৯ এর কারণে থমকে গেছে পুরো পৃথিবী। পৃথিবী জুড়ে এই মরণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে অনেক মানুষের জীবন। এবং দ্রুত গতিতে এক মানুষ থেকে আরেক মানুষের দেহে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
উদ্দীপকের রনিদের এলাকার মতো আমাদের এলাকায় কোন কোভিড-১৯ রোগী শনাক্ত হলে আমরা স্কুলের বন্ধুরা মিলে যে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করতাম তার একটি তালিকা নিম্নে দেওয়া হল:–
১। স্বাস্থ্যবিধি মেনে আমরা তাদের পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিব।
২। তাদের ঔষধ পত্রের ব্যবস্থা করব।
৩। তাদের প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দিব।
৪। বন্ধুরা মিলে তাদের বাড়ির আশেপাশের বাসার মানুষদের সচেতন করব যেন তারা সামাজিক দূরত্ব বজায় রাখে এবং তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে জন্য তাদের সচেতন করতে হবে।
৫। স্থানীয় প্রশাসনে আমরা এই বিষয়টি জানাবো যেন তারা সার্বিক ভাবে ওই পরিবারটির পাশে দাঁড়াতে পারে।
উপরোক্ত উদ্যোগের মাধ্যমে আমরা বন্ধুরা মিলে কোভিড-১৯ আক্রান্ত আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি।

COMMENTS